নিজেকে পুলিশ কর্মীর ছেলে পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের এ এস আই কে মারধোর ও এস আই এর কলার ধরার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর শিলিগুড়ি মোড়ে। জানা গেছে, শিলিগুড়ি মোড়ে এক মোটোর সাইকেল আরোহী যুবকের হেলমেট না থাকায় কর্তব্যরত পুলিশ তাকে দাড় করাতেই সে পুলিশকে গালি গালাজ করতে থাকে। তাকে বারন করলে নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে দাবী করে রাজু আহমেদ নামের ওই যুবক। এরপরেই কর্তব্যরত ওই পুলিশ আধিকারিককে ধাক্কা মারার পাশাপাশি ঘুষি মারে বলে অভিযোগ। অন্যান্য পুলিশ কর্মীরা তাকে ট্রাফিক পোষ্টের এস এই এর ঘরে নিয়ে গেলে ওই এস আই এর কলার ধরে হুমকি দেয় রাজু বলে অভিযোগ। ইতিমধ্যেই স্থানীয় মানুষজন ভীর করতে থাকে এলাকায়। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে গ্রেপ্তার করে রাজু আহমেদ নামের ওই যুবককে। জানা গেছে রাজুর বাড়ি রায়গঞ্জ থানা এলাকার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের চোপড়া গ্রামে। সে স্থানীয় শীতগ্রাম স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলেও পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। ওই যুবকের বাবা সামান্য একজন কৃষক বলেও জানা গেছে। তবে আটক রাজু কেন পুলিশের সাথে ওই ধরনের ব্যবহার করলো সে ব্যাপারে কোনো উত্তর দিতে চায়নি। কর্তব্যরত আক্রান্ত পুলিশ অফিসার বৈদ্যনাথ ঘোষ জানিয়েছেন। এমন ঘটনার মুখে আগে কোনোদিন পরেন নি।
উত্তরদিনাজপুর